বাসচাপায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত, গাড়ি ভাংচুর
ঢাকা, ৩ মার্চ:
প্রকাশ : ০৩ মার্চ, ২০১৫
রাজধানীর আগারগাঁওয়ে বাসচাপায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।মঙ্গলবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনে বাসচাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞান বিভাগের ছাত্র আনিসুর রহমান আনিস।আনিস নিহতের খবর ক্যাম্পাসে পৌঁছলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। ক্যাম্পাসে জড়ো হয়ে তারা বেলা সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগর থানার সামনে এসে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শেরেবাংলা নগর থানার সামনের রাস্তা বন্ধ করে দেন। পরে বিক্ষোভ মিছিল থেকে ২০টির মতো গাড়ি ভাংচুর করা হয়।
বাসচাপায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত, গাড়ি ভাংচুর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন