গোসাইলডাঙা শ্রী শ্রী শ্মশান কালীবাড়ি সমন্বয় পরিষদের উদ্যোগে রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮০তম জন্মতিথি ১ মার্চ পালন করা হয়। এ উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন করা হয়। এর পূর্বে পরিষদের সমন্বয়ক অশোক দাশগুপ্তের সভাপতিত্বে ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এম এ লতিফ এমপি, বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর মুহাম্মদ আসলাম। স্বাগত বক্তব্য দেন সমন্বয়ক নিধু পালিত ও মিহির দাশ রামু। সভাটির সঞ্চালনা করেন টিসু মল্লিক ও সুমন দাশগুপ্ত। অন্যদের মধ্যে বক্তব্য দেন মৃণাল চৌধুরী, রতন ঘোষ দেবু, প্রদীপ ধর, অসিত বরণ দে, অনিল চৌধুরী, পরিমল সিকদার, রুপন ধর, তিলক দত্ত, অনিল মল্লিক, অঞ্জন কানুনগো, সজিব বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘সকল ধর্মের মূল কথা মানবসেবা। মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নতির চরম শিখরে যেতে হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান বড় পরিচয় নয়, বড় পরিচয় আমরা বাঙালি। এ দেশে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের কোন স’ান নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ তিনি এলাকাবাসীকে সারদেশ্বরী প্রাথমিক বিদ্যালয় এলাকায় গভীর নলকূপ স’াপন ও মন্দির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি
এম এ লতিফ – Desi Barta
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন