আন্তর্জাতিক ডেস্ক
চীনে পাহাডের উঁচু ঢাল থেকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। মঙ্গলবার হেনান প্রদেশের লিনঝাউ এলাকায় এ ঘটনা ঘটে। খবর: এএফপির। স্থানীয় সরকারকে উদ্ধৃত করে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, হতাহতরা সবাই স্থানীয় একটি অপেরা দলের সদস্য। দুর্ঘটনার ব্যাপারে তদন্ত চলছে। বড় ধরণের সড়ক দুর্ঘটনা চীনে একটি বড় সমস্যা। বিশেষ করে দূরপাল্লার বাসগুলো অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে প্রায়ই এই দুর্ঘটনা ঘটে থাকে।
চীনে বাস খাদে, নিহত ২০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন