দেশি বার্তা - ২৪ ঘন্টা দেশের খবর

মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

রাজধানীর বিভিন্ন এলাকায় জামায়াতের মিছিল


রাজধানীর বিভিন্ন এলাকায় জামায়াতের মিছিল



ঢাকা, ৩ মার্চ:


প্রকাশ : ০৩ মার্চ, ২০১৫





২০ দলের ব্যানারে মিছিল করে জামায়াত-শিবির নেতাকর্মীরা




২০দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্রের প্রতিবাদে ও অবৈধ সরকারের পদত্যাগ, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে টানা অবরোধ ও হরতালের  সমর্থনে মঙ্গলবার রাজধানী বিভিন্ন এলাকায় মিছিল করেছে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা।  সকাল ৮টায় মালিবাগে মিছিল ও সমাবেশ করেছে রমনা জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহনগরীর মজলিসে শূরার সদস্য ড. আহসান হাবীবের নেতৃত্বে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রমনা থানা জামায়াতের অফিস সম্পাদক ইউসুফ আলী, জামায়াত নেতা মাহবুবুর রহমান, ছাত্রনেতা মুরাদ হোসেন প্রমুখ।সকাল ৭টায় রাজধানীর মিরপুর-১১ নম্বরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। মিছিল শেষে মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ডে অনূষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য লস্কর মুহাম্মদ তসলিম।সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আশরাফুল আলম, জামালউদ্দিন, হাজি মহসিন, শাহিন আলম, ইকবাল হাসান, নেসার আলী, ছাত্রনেতা সাব্বির হাসান, মোঃ সালাউদ্দিন প্রমূখ।সকাল ৮টায় রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী মোহাম্মদপুর ও আদাবর থানা। ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য শফিউর রহমানের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোঃ উজায়ের, হাসান তারিফ, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, ছাত্রনেতা সাইফুল ইসলাম, ফেরদাউস আলম প্রমূখ।সকাল সোয়া ৭টায় রাজধানীর পুরানঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। মিছিলটি ইসলামবাগ থেকে ওয়াটার ওয়ার্কস রোড হয়ে চকবাজার গিয়ে শেষ হয়। ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য মোঃ আল আমীনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন লালবাগ থানার ভারপ্রাপ্ত আমীর আবু নাঈম, জামায়াত নেতা আবু হানিফ, মোঃ মোজাম্মেল, মোঃ রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন, শিবির নেতা মোঃ হিমেল, আশরাফ হোসেন, আসলাম হোসেন প্রমূখ। বিজ্ঞপ্তি। 












রাজধানীর বিভিন্ন এলাকায় জামায়াতের মিছিল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন