দেশি বার্তা - ২৪ ঘন্টা দেশের খবর

মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

জয়পুরহাট নোয়াখালীতে ৪ গাড়িতে আগুন


জয়পুরহাট নোয়াখালীতে ৪ গাড়িতে আগুন



অনলাইন ডেস্ক, ৩ মার্চ:


প্রকাশ : ০৩ মার্চ, ২০১৫





জয়পুরহাটে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যায় চালবাহী ট্রাক




নোয়াখালী ও জয়পুরহাটে ৪টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালের প্রথম প্রহরেই ২০ দলীয় জোটের অবরোধ-হরতালে দুটি জেলায় পৃথক এ ঘটনা ঘটে।নোয়াখালী জেলা শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি মিনিবাসের গতিরোধ করে যাত্রীদের নামিয়ে দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের হেলপার সামান্য আহত হয়েছেন।স্থানীয়রা জানান, মিনিবাসটি মাইজদি থেকে যাত্রী নিয়ে চৌমোহনী যাচ্ছিল। ভোরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।এ সময় বাস থেকে দ্রুত নামতে গিয়ে হেলপার মো. বাবু (১৫) সামান্য আহত হন। খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।অপরদিকে দত্তেরহাট এলাকায় ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তর। তবে স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়।এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুর্বৃত্তদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।এদিকে সকালে  জয়পুরহাট শহর থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তরে জয়পুরহাট-হিলি সড়কের ‘পুরানাপৈল রেলগেট’  এলাকায় ১টি চাল ও ১টি আলুবাহি ট্রাকে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় ওই দুই ট্রাকের চালক বা হেলপাররা কেউই হতাহত হন নি। ট্রাক দুটি দিনাজপুরের হিলি স্থলবন্দরের দিক থেকে জয়পুরহাট শহর অভিমুখে আসছিল।ট্রাকের চালক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে চাল ও আলু বোঝায় ট্রাক ২টি পুরানাপৈল রেলগেট এলাকায় পৌঁছালে ২টি মোটর সাইকেল যোগে ৫/৬জনের একদল দুর্বৃত্ত সেখানে উপস্থিত  হয়ে ওই সড়কের ওপর গাছের গুল ফেলে ট্রাক দুইটির গতি রোধ করে এবং ইটপাটকেল ছুঁড়তে থাকে। ভয়ে চালকরা ট্রাক থামানোর সাথে সাথে দুর্বৃত্তরা ট্রাক দুইটিতে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 












জয়পুরহাট নোয়াখালীতে ৪ গাড়িতে আগুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন