দেশি বার্তা - ২৪ ঘন্টা দেশের খবর

মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

'এভাবে দেশ চলতে পারে না'



'এভাবে দেশ চলতে পারে না'

‘এভাবে দেশ চলতে পারে না’ উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, “কয়েকদিন ধরে যে ঘটনাগুলো ঘটেছে, তা আমাদের নজরে আছে। সবার সহযোগিতায় চলমান সমস্যার সমাধান সম্ভব।”


মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


র‌্যাব মহাপরিচালক বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ড এখন দেশ নয়, বৈশ্বিক বিষয়ে পরিণত হয়েছে। যেকোনো লোক যেকোনো দেশে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড করতে পারে। আমরা সার্বক্ষণিক নজরদারি করছি। কয়েকদিন ধরে যে ঘটনাগুলো ঘটেছে, তা আমাদের নজরে আছে। এভাবে দেশ চলতে পারে না।”


সবার সহযোগিতায় এই সমস্যা সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।


বইমেলার বাইরে আততায়ীর হামলায় ব্লগার-লেখক অভিজিৎ রায় নিহতের ঘটনায় গ্রেফতার হওয়া ফারাবীর ব্যাপারে বেনজীর বলেন, ‘ফারাবীর কর্মকাণ্ড তার ব্লগেই রয়েছে। ব্লগে এ ধরনের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে এর আগে তাকে গ্রেফতার করা হয়েছিল। জামিনে বেরিয়ে আসার পরও তার ব্লগের কর্মকাণ্ড অব্যাহত ছিল। অভিজিৎ হত্যাকাণ্ডের পর মিডিয়ায় ফারাবীকে নিয়েই লেখালেখি হয়েছে। ব্লগার রাজীব হত্যাকান্ডের সময়ও তাকে গ্রেফতার করা হয়েছিল। এ ঘটনার পর র‌্যাব তাকে আবার আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে।’


ব্রিফিংয়ে ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, পরিচালক (অর্থ ও প্রশাসন) উইং কমান্ডার মোফাজ্জল হোসাইন, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, র‌্যাব-১৪’এর অধিনায়ক অতিরিক্ত উপ-পরিচালক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ।


ব্রিফিংয়ের আগে র‌্যাব মহাপরিচালক সদর উপজেলার আকুয়া কান্দাপাড়ায় র্যাকব-১৪ ব্যাটালিইয়নের সদর দপ্তর নির্মাণের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন।


এরেস/এফ/এইচজে




'এভাবে দেশ চলতে পারে না'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন