দেশি বার্তা - ২৪ ঘন্টা দেশের খবর

মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ. আফ্রিকার রানের পাহাড়


আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ. আফ্রিকার রানের পাহাড়



অনলাইন ডেস্ক, ৩ মার্চ:


প্রকাশ : ০৩ মার্চ, ২০১৫







বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ৪১২ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ক্যানবেরার ম্যানুকা ওভালে সকালে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪১১ রান করে প্রোটিয়ারা।  দলের পক্ষে হাশিম আমলা সর্বোচ্চ ১৫৯ রান করেন। এছাড়াও ডুপ্লেসিস ১০৯ রান, রুশো ৩০ বলে ৬১ এবং মিলারের ২৩ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস উপহার দেন।আমলা-ডুপ্লেসিসের দ্বিতীয় উইকেট জুটিতে ২৪৭ রান আসে। ।তবে ইনিংসের শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের। ২.৩ ওভারে দলীয় ১২ রানের মাথায় ব্যক্তিগত ১ রানে আইরিশ পেসার জন মোনির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান ডি কুক।এরপর আমলা ও প্লেসিসের ব্যাটিং নৈপুণ্যে বড় জুটি গড়ার পাশাপাশি এ জুটি জোড়া শতকও আদায় করে নেন। আয়রিশদের পক্ষে অ্যান্ডি ম্যাকব্রিন ২টি উইকেট লাভ করেন।আগের তিন ম্যাচের দুটিতে জেতা দক্ষিণ আফ্রিকা দলে কোনো পরিবর্তন নেই। জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা দলটি পরের ম্যাচে হেরে যায় ভারতের কাছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল জয় নিয়ে ঘুরে দাঁড়ায় বিশ্বকাপের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা। এদিকে নিজেদের প্রথম দুই ম্যাচে জেতে আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ ও আরব আমিরাতের বিপক্ষে জয় পায় তারা।












আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ. আফ্রিকার রানের পাহাড়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন