২০১ রানের বিশাল ব্যবধানে জিতল দ. আফ্রিকা
বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১ রানের বিশাল জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে ৪১২ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে ৪৫ ওভারে ২১০ রানে অল আউট হয় আইরিশর ব্যাটসম্যানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ব্যালব্রেনে। এছাড়া কেভিনও ব্রায়েন করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে অ্যাবট ৪টি, মর্কেল ৩টি, স্টেইন ২টি এবং ডিভিলিয়ার্স ১টি উইকেট লাভ করেন।মঙ্গলবার ক্যানবেরার ম্যানুকা ওভালে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ৪১১ রান করে দক্ষিণ আফ্রিকা।আগের তিন ম্যাচের দুটিতে জেতা দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। তৃতীয় ওভারেই ফিরে যান ছন্দ হারিয়ে ফেলা কুইন্টন ডি কক। বিশ্বকাপে এই উদ্বোধনী ব্যাটসম্যানের চার ইনিংসে এমন- ৭, ৭, ১২, ১।জন মুনির বলে গ্যারি উইলসনের গ্লাভসবন্দি হন ডি কক। আম্পায়ার জোরালো আবেদনে সাড়া না দিলে রিভিউ নেয় আয়ারল্যান্ড। তাতে বদলায় আম্পায়ারের সিদ্ধান্ত।শুরুতেই উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে দৃঢ় ভিতের ওপর দাঁড় করানোর কৃতিত্ব আমলা ও দু প্লেসির। দ্বিতীয় উইকেটে ২৪৭ রানের জুটি গড়েন এই দুই জনে। বিশ্বকাপে দ্বিতীয় উইকেটে এটাই তাদের সর্বোচ্চ রানের জুটি।আগের সেরা ছিল ১৭০ রান। ২০০৭ সালে এবি ডি ভিলিয়ার্স ও জ্যাক ক্যালিস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রান করেছিলেন।শতকে পৌঁছে দু প্লেসির বিদায়ে ভাঙে ৩৬.১ ওভার স্থায়ী দ্বিতীয় উইকেট জুটি। চতুর্থ শতকে পৌঁছানো দু প্লেসির (১০৯) ১০৯ বলের ইনিংসটি ১০টি চার ও ১টি ছক্কায় গড়া।১০০ বলে শতরানে পৌঁছে আক্রমণাত্মক হয়ে উঠেন আমলা। এক ম্যাচ পর দলে ফেরা অ্যান্ডি ম্যাকব্রায়ানের বলে এড জয়েসের ক্যাচে পরিণত হওয়ার আগে ১৫৯ রানের অসাধারণ এক ইনিংস খেলেন আমলা। ওয়ানডেতে এটি তার সর্বোচ্চ রানের ইনিংস।আমলার আগের সর্বোচ্চ ছিল অপরাজিত ১৫৩ রান। ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ২০তম শতকে পৌঁছানোর পথে মাত্র ১০ রানে জয়েসের হাতে একবার জীবন পান এই ডানহাতি ব্যাটসম্যান। তার ১২৮ বলের ইনিংসটি ১৬টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ।তিন বলের মধ্যে আমলা ও এবি ডি ভিলিয়ার্সকে ফেরান ম্যাকব্রায়ান। তবে তাতেও কমেনি দক্ষিণ আফ্রিকার রান সংগ্রহের গতি। রিলি রুশো ও ডেভিড মিলারের ঝড়ো ব্যাটিংয়ে টানা দ্বিতীয় ম্যাচে চারশ’ রানের বড় সংগ্রহ গড়ে বিশ্বকাপের অন্যতম ফেভারিটরা।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের ম্যাচেই ৫ উইকেটে ৪০৮ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে মাত্র ৫১ বলে ১১০ রানের জুটি গড়েন রুশো ও মিলার। ৬১ রানে অপরাজিত থাকা রুশোর ৩০ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও ৩টি ছক্কায়।চার রানের জন্য অর্ধশতক পাননি মিলার। ৪৬ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যানের ২৩ বলের ইনিংসে রয়েছে ৪টি চার ও ২টি ছক্কা।আয়ারল্যান্ডের ম্যাকব্রায়ান ২ উইকেট নেন ৬৩ রানে।
২০১ রানের বিশাল ব্যবধানে জিতল দ. আফ্রিকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন