দেশি বার্তা - ২৪ ঘন্টা দেশের খবর

মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

কেমন হতে পারে লাফার্জের লভ্যাংশ?


Lafarge Surma Cement

লাফার্জ সুরমা সিমেন্ট-লোগো



পুঁজিবাজারে সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড লভ্যাংশ ঘোষণা করতে যাচ্ছে।আগামী ৫ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠেয় পর্ষদ সভা থেকে এ ঘোষণা আসতে পারে।ওই সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।


২০০৩ সালে গ্রিনফিল্ড কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর কখনো লভ্যাংশ ঘোষণা করেনি বহুজাতিক এ কোম্পানি।সর্বশেষ হিসাব বছরের জন্য জুন মাসে প্রথমবারের মতো ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করে।এখন চূড়ান্ত লভ্যাংশ হিসেবে বাড়তি লভ্যাংশ ঘোষণা করা হবে কিনা, হলে সেটি কত হতে পারে তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।


হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকের আর্থিক তথ্য, ট্রেন্ড বা প্রবণতা, দেশের রাজনৈতিক-আর্থিক চিত্র ইত্যাদির আলোকে অর্থসূচক নিজস্ব পূর্বাভাস তৈরি করেছে।তবে বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে এ পূর্বাভাসকে খুব বেশী গুরুত্ব না দেওয়ার আহ্বান থাকছে।


আলোচিত হিসাব বছরের (জানুয়ারি’১৪-ডিসেম্বর’১৪) প্রথম তিন প্রান্তিকে লাফার্জের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৮২ পয়সা। এটিকে অ্যানুয়ালাইজড করলে ইপিএস দাঁড়ায় ২ টাকা ৪২ পয়সা।



পর্ষদ আগামী দিনের সম্ভাব্য অনিশ্চয়তাকে বিশেষ গুরুত্ব দিলে অন্তর্বর্তী ও চূড়ান্ত মিলিয়ে মোট লভ্যাংশ হতে পারে ১০ শতাংশ।



অন্যদিকে গত কয়েক বছর ধরে দেশে সিমেন্ট খাতের প্রবৃদ্ধি ১০ থেকে ১৫ শতাংশের কাছাকাছি থাকছে।গত বছর লাফার্জের ইপিএস ছিল ২ টাকা ১৯ পয়সা। আয়ে ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়ে থাকে তাহলে ইপিএস দাঁড়ায় ২ টাকা ৪২ পয়সা।আর ১৫ শতাংশ প্রবৃদ্ধি ধরলে তা হয় ২ টাকা ৫৩ পয়সা।


ইপিএস বিবেচনায় চাইলে কোম্পানিটি সহজেই ২০ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দিতে পারে।কিন্তু সাধারণভাবে কোনো কোম্পানি তার আয়ের পুরোটা লভ্যাংশ হিসেবে বিতরণ করে দেয় না। আয়ের একটি অংশ রিজার্ভ হিসেবে রাখে।লাফার্জও সেটি করবে এমনটি ভাবাই যৌক্তিক।অন্যদিকে দেশ এক ধরনের রাজনৈতিক-অর্থনৈতিক অচলাবস্থার ভেতর দিয়ে যাচ্ছে।এমন অবস্থায় অনিশ্চিত ভবিষ্যতের জন্য রিজার্ভ একটু বেশী রাখার কথা ভাবতে পারে যে কোনো দূরদর্শী কোম্পানি।


লাফার্জের কাছে একটি বিশেষ অগ্রাধিকার আছে। সেটি হচ্ছে পুঁজিবাজারে তার ক্যাটাগরি পরিবর্তন।বর্তমানে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে আছে।একটি সুনামধারী বহুজাতিক কোম্পানি হিসেবে এটি এ ক্যাটাগরিতে উন্নীত হওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে পারে।এর জন্য প্রয়োজন ন্যুনতম ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা।প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে।শর্ত পূরণের জন্য চূড়ান্ত লভ্যাংশ হিসেবে আর মাত্র ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করলেই চলে।


পর্ষদ যদি আগামী দিনের সম্ভাব্য অনিশ্চয়তাকে বিশেষ গুরুত্ব দেয়, তাহলে অন্তর্বর্তী ও চূড়ান্ত মিলিয়ে মোট লভ্যাংশ হতে পারে ১০ শতাংশ। তবে যদি ভাবে এত বছর বিনিয়োগকারীরা অপেক্ষা করেছে, তাদেরকে একটু ভালো লভ্যাংশ দেওয়া উচিত তাহলে সেটি বেড়ে ১৫ শতাংশ পর্যন্ত হতে পারে।




কেমন হতে পারে লাফার্জের লভ্যাংশ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন