দেশি বার্তা - ২৪ ঘন্টা দেশের খবর

মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

অন্বেষণ কুইজের এবারের বিজয়ী | পাঠক ভাবনা | ডিডাব্লিউ.ডিই



এ প্রশ্নে সঠিক উত্তর দিয়েছেন মোট ৪২৩ জন বন্ধু৷ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷



এবারের বিজয়ী হয়েছেন ইফতেখারুল আলম৷ প্রিয় আলম, আপনাকে অভিনন্দন! দয়া করে আপনার বিস্তারিত ঠিকানা, টেলিফোন নম্বর এবং ই-মেল অ্যাড্রেস ডয়চে ভেলে বাংলার ফেসবুক পেজের মেসেজ বক্সে পাঠিয়ে দিন৷ আমরা বিজয়ী বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করছি, বিজয়ী হওয়ার দু’সপ্তাহের মধ্যে ঠিকানা পাঠিয়ে দেবেন৷ তা না হলে পরে সেই পুরস্কারের জন্য বিজয়ী বন্ধুর আর কোনো দাবি থাকবে না৷ পুরস্কারটি পরবর্তীতে অন্য কোনো বিজয়ী বন্ধুকে পাঠানো যেতে পারে৷



কুইজ প্রতিযোগিতায় যাঁরা অংশ নিয়েছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ৷ আর বন্ধুদের সবার কাছে আমাদের অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবং ওয়েবসাইটের কথা৷



অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় #অন্বেষণ আর ইংরেজিতে #onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷



আবারো ধন্যবাদ সকলকে৷ ডয়চে ভেলের সকল বন্ধুদের জন্য রইলো শুভেচ্ছা৷ আমাদের ওয়েবসাইটের নতুন আঙ্গিক সম্পর্কে আপনাদের সুচিন্তিত মতামত জানালে ভালো লাগবে৷



ডয়চে ভেলে বাংলা বিভাগ




অন্বেষণ কুইজের এবারের বিজয়ী | পাঠক ভাবনা | ডিডাব্লিউ.ডিই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন