সোমবার, ১৬ মার্চ ২০১৫
দেশি বার্তা অনলাইন ডেস্ক: গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল। সেদিন এমসিজিতে বাংলাদেশ যেই উইকেটে খেলেছিল ভারতের বিপক্ষে একই উইকেটে খেলবে!
বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে এমনটিই ধারণা দিয়েছেন। সোমবার এমসিজিতে হাথুরুসিংহে বলেন, ‘যতটুকু জেনেছি শ্রীলঙ্কার বিপক্ষে যেই উইকেটে আমরা খেলেছি সেই উইকেটে ১৯ মার্চের ম্যাচ অনুষ্ঠিত হবে। উইকেট থেকে স্পিনাররা বাড়তি কোন সুবিধা পাবে না।’
এদিকে মেলবোর্নের আকাশে কদিন ধরে বৃষ্টি হচ্ছে। নক-আউট পর্ব হওয়ায় বৃষ্টিকে নিয়েও ভাবতে হচ্ছে দুই দলকে। তবে হাথুরুসিংহে জানিয়েছেন বৃষ্টিকে নিয়ে এখনই কোন চিন্তা করছে না বাংলাদেশ দল। বাংলাদেশ-ভারত কোয়ার্টার-ফাইনালে মাঠের আম্পায়ার থাকবেন ইংল্যান্ডের ইয়ান গোল্ড ও পাকিস্তানের আলিম দার।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচ। বিশ্বকাপে এর আগে ভারত ও বাংলাদেশ দুবার মুখোমুখি হয়েছে। দুই দল একটি করে ম্যাচে জয়ের স্বাদ নেয়। ২০০৭ সালে প্রথম মুখোমুখিতে বাংলাদেশ ভারতকে হারিয়ে দেয় সাত উইকেটে। এরপর ২০১১ সালে ভারত বাংলাদেশকে ৮৭ রানে পরাজিত করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ…
মেলবোর্নে ‘পরিচিত’ উইকেট পাচ্ছে বাংলাদেশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন